Terms & Conditions
বাংলা সংস্করণ
- সফটওয়্যার ব্যবহারের পূর্বে সঠিক তথ্য প্রদান করতে হবে।
- প্রতিষ্ঠানের সকল তথ্যের সঠিকতার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের।
- প্রদত্ত ই-মেইল ভেরিফাই করতে হবে।
- ছবি ও অন্যান্য তথ্য আইনসম্মত হতে হবে।
- বিদ্যালয়ের তথ্য হালনাগাদ রাখার দায়িত্ব বিদ্যালয় কর্তৃপক্ষের।
- অননুমোদিত ব্যবহার, হ্যাকিং বা অপব্যবহারের দায়ভার ব্যবহারকারীর।
- সফটওয়্যারের নিরাপত্তা, আপডেট ও প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের দায়িত্ব ডেভেলপমেন্ট কোম্পানির।
- প্রয়োজনে ডেভেলপমেন্ট কোম্পানি সফটওয়্যারে প্রযুক্তিগত পরিবর্তন আনতে পারবে।
- আইনগত জটিলতা দেখা দিলে স্থানীয় আইন অনুযায়ী সমাধান গ্রহণযোগ্য হবে।
- সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারী এই সকল শর্তাবলীতে সম্মতি প্রদান করছেন।
- সফটওয়্যার ব্যবহারের জন্য এককালীন এন্ট্রি/সেটআপ ফি উভয় পক্ষের আলোচনার ভিত্তিতে নির্ধারিত হবে।
- সফটওয়্যারের মাসিক বা বাৎসরিক সার্ভিস চার্জ উভয় পক্ষের সম্মতিতে নির্ধারিত হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব।
- নির্ধারিত সময়ের মধ্যে মাসিক বা বাৎসরিক সার্ভিস ফি পরিশোধে বিলম্ব হলে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃপক্ষের ওপর বর্তাবে। প্রয়োজনবোধে নির্ধারিত নীতিমালা অনুযায়ী সফটওয়্যারের সেবা সাময়িকভাবে সীমিত বা স্থগিত করা যেতে পারে।
- সার্ভারজনিত ত্রুটি, ইন্টারনেট সংযোগ সমস্যা, রক্ষণাবেক্ষণ কার্যক্রম বা প্রযুক্তিগত জটিলতার কারণে সাময়িক সেবা বিঘ্নিত হলে উভয় পক্ষ দায়িত্বশীল ও সহযোগিতামূলক আচরণ করবে। এ ধরনের সমস্যার সমাধানে ডেভেলপমেন্ট কোম্পানি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
- ডেভেলপমেন্ট কোম্পানি সার্ভারে সংরক্ষিত তথ্যের নিরাপত্তা ও নিয়মিত ব্যাকআপের জন্য যুক্তিসঙ্গত ব্যবস্থা গ্রহণ করবে।
- তবে ব্যবহারকারীর অনুরোধে নির্দিষ্ট সময়ের পর ডাটা পুনরুদ্ধার (Data Recovery), অফলাইন ডাটা এক্সপোর্ট বা বিশেষ ফরম্যাটে ডাটা সরবরাহের ক্ষেত্রে সার্ভিস চার্জ প্রযোজ্য।
- প্রাকৃতিক দুর্যোগ, তৃতীয় পক্ষের সার্ভার ব্যর্থতা বা কোম্পানির নিয়ন্ত্রণের বাইরে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সৃষ্ট ডাটা ক্ষতির ক্ষেত্রে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সমাধানের চেষ্টা করবে।
- কোনো প্রতিষ্ঠান সফটওয়্যার ব্যবহার বন্ধ করতে চাইলে অথবা ডেভেলপমেন্ট কোম্পানি যৌক্তিক কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সফটওয়্যার ব্যবহারের অনুমতি বাতিল করলে, প্রতিষ্ঠানের সংরক্ষিত তথ্যাদি প্রয়োজনীয় যাচাই-বাছাই ও প্রযোজ্য সার্ভিস চার্জ গ্রহণ সাপেক্ষে হস্তান্তর করা হবে।
- সফটওয়্যার ব্যবহারের অনিহা, চুক্তি বাতিল অথবা সেবা বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে উভয় পক্ষকে কমপক্ষে দুই (০২) মাস পূর্বে লিখিত বা গ্রহণযোগ্য ডিজিটাল মাধ্যমে অপর পক্ষকে অবহিত করতে হবে।
- সফটওয়্যার পরিচালনার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, ইন্টারনেট সংযোগ, ডোমেইন, অতিরিক্ত সার্ভিস, লাইসেন্স বা ক্রয়যোগ্য অন্যান্য উপকরণ সংগ্রহ ও হালনাগাদ রাখার দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের।
- সফটওয়্যার ডেলিভারির পর পূর্বনির্ধারিত প্যাকেজের বাইরে কোনো নতুন ফিচার সংযোজন, তথ্যের কাঠামোগত পরিবর্তন, মডিউল সংযোজন বা বিয়োজন, ডিজাইন পরিবর্তন, আধুনিকায়ন বা কাস্টমাইজেশন প্রয়োজন হলে তা পৃথক সার্ভিস হিসেবে বিবেচিত হবে এবং অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে।
- সফটওয়্যারের নিরাপত্তা, নিয়মিত আপডেট, বাগ সংশোধন ও প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের দায়িত্ব ডেভেলপমেন্ট কোম্পানির; তবে ব্যবহারকারীর ভুল তথ্য প্রদান, অননুমোদিত পরিবর্তন বা অপব্যবহারের দায়ভার ডেভেলপমেন্ট কোম্পানি বহন করবে না।
- উভয় পক্ষ পারস্পরিক সম্মান, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে সফটওয়্যার ব্যবহারের সকল কার্যক্রম পরিচালনা করতে সম্মত থাকবে।
- একই প্রতিষ্ঠানের তথ্য একাধিকবার নিবন্ধন করার চেষ্টা করলে কোম্পানী প্রয়োজনে আবেদনটি বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
- দুই সাপ্তাহের নোটিশের মাধ্যমে যেকোন শর্তবলী পরিবর্তনের অধিকার রাখে ডেভলপার কোম্পানী।
English Version
- All submitted information must be accurate.
- The school authority is responsible for all submitted data.
- The email provided must be verified.
- Only legal and authentic images and information may be uploaded.
- The school authority is responsible for maintaining updated information.
- Any misuse or unauthorized activity will be the responsibility of the user.
- The development company is responsible for software maintenance and security updates.
- The development company may update or improve the software whenever necessary.
- Any legal issues shall be resolved according to applicable local laws.
- Using this software means accepting all Terms & Conditions.
- The one-time software entry/setup fee shall be determined through mutual discussion and agreement between both parties.
- Monthly or yearly service fees shall be determined by mutual agreement and must be paid by the institution within the agreed payment period.
- Any delay in paying the agreed service fees shall be the sole responsibility of the institution. Software services may be temporarily restricted or suspended in accordance with the applicable service policy if payment obligations are not fulfilled.
- The Development Company will take reasonable measures for the security of the data stored on the server and regular backups.
- However, service charges are applicable for data recovery after a specified period of time, offline data export or provision of data in a special format upon request of the user.
- In case of data loss caused by natural disasters, third-party server failures or unexpected events beyond the control of the company, both parties will try to resolve it on a mutual basis.
- In the event of temporary service interruptions caused by server issues, internet connectivity problems, scheduled maintenance or other technical limitations, both parties shall act responsibly and cooperatively. The development company will make reasonable efforts to restore services promptly.
- If an institution wishes to discontinue using the software, or if the development company reasonably terminates the institution's access to the software, all institutional data may be transferred upon completion of the applicable verification process and payment of any applicable service charges.
- Either party intending to discontinue the software service or terminate the agreement must provide at least two (02) months' prior written or digitally verifiable notice.
- The institution shall be responsible for maintaining all required hardware, internet connectivity, domain services, licenses and other purchasable or renewable resources necessary for operating the software.
- Any feature additions, modifications, module integrations, data structure changes, redesigns, customizations or modernization requests beyond the originally delivered software package shall be treated as additional services and may incur separate charges.
- The development company shall remain responsible for software maintenance, security updates and technical support within the agreed service scope. However, it shall not be liable for issues arising from inaccurate information, unauthorized modifications or misuse by the institution.
- Both parties agree to maintain professionalism, transparency and mutual responsibility throughout the period of software usage.
- The company reserves the right to cancel the application if necessary if you attempt to register the same organization's information more than once.
- The developer company reserves the right to change any terms and conditions with two weeks' notice.
Software usage is considered accepted only after successful Mobile Verification, Email Verification and Terms & Conditions acceptance.